মালদা

কালিয়াচকে ধৃত ভুয়ো সংবাদ মাধ্যমের দুই যুবক

বেপরয়া গাড়ি চালিয়ে বচসার মুখোমুখি মধ্যপ্রদেশের দুই যুবক। গণপ্রহারের পর তাদের তুলে দেওয়া হল কালিয়াচক থানার পুলিশের হাতে।

        জানা যায়, বৃহস্পতিবার বিকেলে কালিয়াচকের চৌরঙ্গী এলাকায় মধ্যপ্রদেশের একটি সংবাদ মাধ্যমের গাড়ি বেপরয়া ভাবে চালিয়ে এসে এক ট্রাককে ধাক্কা মারে। এরপর গাড়ি থেকে বেড়িয়ে দুই যুবক ট্রাক চালককে মারধর শুরু করে বলে অভিযোগ। স্থানীয়রা ওই দুই যুবককে বাধা দিতে এলে শুরু হয়ে যায় বচসা। এরপর স্থানীয় মানুষ ওই দুই যুবককে গণপ্রহার দিয়ে কালিয়াচক থানার পুলিশের হাতে তুলে দেয়। পুলিশ সূত্রে জানা যায় ওই দুই যুবকের নাম মায়াঙ্ক চান্ডোয়াড়ী এবং প্রিয়াঙ্ক চান্ডোয়াড়ী। বাড়ি মধ্যপ্রদেশের ইন্দোরে। তাদের কাছ থেকে উদ্ধার হয় প্রেস লেখা একটি গাড়ি। যদিও পুলিশি তদন্তে সেই গাড়িটি প্রেসের কিনা তেমন কোন বৈধ্য কাগজ পত্র দেখাতে পারেনি। সেই মতো গাড়িটিরও কোন বৈধ কাগজ দেখাতে পারেনি ওই দুই যুবক বলে জানা গেছে। ঘটনায় ধৃত দুই যুবককে শুক্রবার মালদা জেলা আদালতে পেশ করেছে কালিয়াচক থানার পুলিশ।

বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে
https://www.youtube.com/embed/rcs-XXjlxu4